Thursday, May 14, 2026

সোমবার থেকেই শহরে মিলবে সিএনজি

Date:

Share post:

পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া । স্বাভাবিকভাবেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের । এরই মাঝে স্বস্তির বাতাস নিয়ে আসছে সিএনজি । সোমবার থেকেই শহরে মিলবে এই প্রাকৃতিক গ্যাস । আপাতত গড়িয়া এবং নিউটাউনের দু’টি পাম্পেই শুধু বিক্রি হবে এই কমপ্রেসড প্রাকৃতিক গ্যাস। পরে তা বাড়বে। সিএনজি দামে কিছুটা স্বস্তা।
যদিও সিএনজি ব্যবহারের সুবিধা আপনার গাড়িতে থাকতে হবে। জানা গিয়েছে , বিভিন্ন গাড়ি সংস্থা ইতিমধ্যেই সিএনজি গাড়ি বাজারে এনেছে। পুরনো গাড়িতেও সেই পরিকাঠামো যুক্ত করা হলে, জ্বালানির সমস্যা অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন পাম্প মালিকরা।
২০০৫-এ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে গেল লগ্নি প্রস্তাব দিয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় উদ্যোগী হয় নবান্ন।

সিএনজি বিক্রির জন্য বিজিসিএল তিনটি তেল সংস্থার সঙ্গে চুক্তি করেছে। তারই প্রথম ধাপে এ বার দক্ষিণ কলকাতার গড়িয়ায় ভারত পেট্রোলিয়াম ও নিউটাউনে নোভোটেলের কাছে আইওসির পাম্পেও সিএনজি মিলবে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...