Wednesday, June 24, 2026

মেয়াদ শেষ, নির্বাচনের আগেই সরানো হচ্ছে পুরপ্রশাসকদের

Date:

Share post:

নির্বাচন চলাকালীন এবার পুর প্রশাসক হিসেবে আর কাজ করতে পারবেন না ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। তবে এ সিদ্ধান্ত শুধু কলকাতা পুরনিগমেই নয়, রাজ্যের যে পুরসভা বা পুরনিগমের চেয়ারম্যান ও মেয়রের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা কেউই নির্বাচনের সময় পুরপ্রশাসকের ভূমিকায় থাকতে পারবেন না। তবে রাজ্যে উন্নয়নের কাজ যাতে থেমে না থাকে তাই আগামী সোমবারের মধ্যেই ওই পদগুলিতে সরকারি আধিকারিকদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে।
অতিমারির জেরে রাজ্যে পুরসভার নির্বাচন করানো সম্ভব হয়নি। তাই যার ফলে মেয়াদ শেষ হয়ে গিয়েছে প্রাক্তন পুরবোর্ডের সদস্যদের। কিন্তু নাগরিক পরিষেবা যাতে ব্যহত না হয় তা নিশ্চিত করতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে পুরসভার কাজ পরিচালনা করার জন্য বিদায়ী মেয়রদেরই দায়িত্ব দেওয়া হয়। বলা যেতে পারে কলকাতা পুরনিগমের পুরপ্রশাসক পদে এতদিন অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একইভাবে শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক পদে বসানো হয়েছিল অশোক ভট্টাচার্যকে।
কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসতেই বিরোধী শিবির এইনিয়ে সরব হয়। রাজ্যের পুরসভা ও পুরনিগমের প্রশাসকরা নির্বাচনের সময় ভোটারদের ওপর তাঁদের প্রভাব ঘটাতে পারেন বলে দাবি করে তারা। এরপর এই মর্মে দিন কয়েক আগেই নির্বাচন কমিশনে যায় গেরুয়া শিবির। তাদের সেই দাবিকেই কার্যত সিলমোহর দিয়ে কমিশন জানায়, আগামী সোমবার সকাল ১০টার মধ্যেই পুরপ্রশাসকের পদ থেকে সরতে হবে সকল রাজনৈতিক কর্তাব্যক্তিদের।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...