Saturday, March 14, 2026

খড়্গপুরে কংগ্রেস প্রার্থী রীতা শর্মার সমর্থনে প্রচারে অধীর, দাঁতনে সূর্য

Date:

Share post:

রবি সকালে নির্বাচনী উত্তাপে সরগরম মেদিনীপুর(Medinipur)। আজ শুধুমাত্র মেদিনীপুরেই চারটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ৩টি। পাশাপাশি আজ মেদিনীপুরের জনসভা করতে আসছেন অমিত শাহ(Amit Shah)। তবে এদিন সকাল থেকেই এই মেদিনীপুরে জোরকদমে প্রচার শুরু করলো বাম ও কংগ্রেস। রবিবার সকালে খড়্গপুরে ভোট প্রচারে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(adhir Ranjan Chowdhury)। এই কেন্দ্রে কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন রীতা শর্মা। তাঁর সমর্থনেই এদিন সকালে জনসভা ও রোড শো করতে দেখা যায় অধীরকে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর দাঁতন কেন্দ্রে সকাল থেকেই প্রচারে নেমেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র(Suryakanta Mishra)। দাঁতনে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সিপিআইএম নেতা শিশির কুমার পাত্র।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...