Wednesday, May 13, 2026

“বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ-গদ্দাররা জুটেছে তার সঙ্গে”, বিরোধীদের একহাত নিলেন মমতা

Date:

Share post:

রবিবাসরীয় দুপুরে কাঁথির দক্ষিণ কেন্দ্র থেকে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ আর গদ্দাররা জুটেছে তার সঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ” ভোট দিন গাদ্দারদের বিরুদ্ধে মীরজাফরদের বিরুদ্ধে। বহিরাগত গুন্ডাদের ঢুকতে দেবেন না। ভোটের মেশিন খারাপ হলে ধৈর্য ধরে বসে থাকবেন। নিজেরা ভোট দেবেন। ভোট হয়ে যাবার পর পাহারা দিতে হবে সহকর্মীদের। ৩০ থেকে ৩৫ জন ছেলেমেয়ে নিয়মিত পাহারা দেবে যাতে কোনওভাবে ভোট মেশিন দখল করতে না পারে।”

আরও পড়ুন-শিশিরের পালটা তোপ দাগলেন কুণাল

মমতা বলেন, ” বিজেপি এখন হাজার হাজার কোটি টাকার মালিক। সেই টাকা থেকে গুন্ডা পোষে। টাকা দিয়ে ভোট দেবেন না। মেয়েদের ওপর গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। ”

তৃণমূলনেত্রী আরও বলেন, ” সিপিএম-কংগ্রেস-বিজেপি, জগাই-মাধাই-গদাই। তিনটেকেই বিদায় দিন। জবাব দিতে হবে কেন বাড়ছে গ্যাসের দাম, কেন দাম বাড়ছে পেট্রোলের? বিজেপি ভোট চাইলে জিজ্ঞাসা করুন রেল, কোল, এয়ার ইন্ডিয়া কেন বিক্রি হচ্ছে? পিএম কেয়ার, নোট বন্দির টাকা কোথায় গেল? ”

Advt

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...