Friday, May 15, 2026

সারদা মামলায় তিন সেবি আধিকারিকের বাড়িতে সিবিআই তল্লাশি

Date:

Share post:

সারদা মামলায় (Saradha ponzi scam) সোমবার সিবিআই (cbi) তিন সেবি (SEBI) আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে।  মুম্বইয়ের মোট ৬ জায়গায় তল্লাশি চালানো হল। সারদা তদন্তের সঙ্গে যোগাযোগ থাকার সূত্রেই এই তিন আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হল বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।  ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত কলকাতা অফিসে কর্তব্যরত ছিলেন এই  তিন আধিকারিক। সেই জন্যই তাঁরা সিবিআই নজরে এসেছেন। শুধু সেবি আধিকারিকদেরই নয়, সারদা মামলায় এবার একের পর এক প্রভাবশালীদের তলব করা হবে বলেও বিশেষ সূত্রে জানা গিয়েছে।

 

সারদা মামলায় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ ছিল, বেনিয়ম দেখলেও তাঁরা ব্যবস্থা নেননি।  সেই অভিযোগের ভিত্তিতেই সেবি কর্তার অফিসে তল্লাশি চালানো হল।সিবিআইয়ের দাবি, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে যোগাযোগ হয় সেবি-র ওই তিন অফিসারের। তাঁদের দাবি ছিল, সাধারণ মানুষকে ঠকিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে সারদা, রোজ ভ্যালি-র বিরুদ্ধে। সেই নজরদারি করার কথা যাঁদের, তাঁরা যদি অভিযোগ পেয়েও চুপ করে বসে থাকেন, তা হলে তাঁদেরও অপরাধ কম নয়। ইডি সূত্রের খবর, আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে পারেন আহমেদ হাসান ইমরান।  একটি দৈনিক সংবাদপত্রে বেশ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। আর সেই সংবাদপত্রের সম্পাদক ছিলেন ইমরান।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...