Friday, June 26, 2026

এই প্রথম বাবার খেলা স্টেডিয়ামে মায়ের কোলে বসে দেখবে ভামিকা

Date:

Share post:

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে ছাপিয়ে এই মুহূর্তে যাবতীয় ফোকাসের কেন্দ্রবিন্দুতে ভামিকা। বিরুষ্কার ছোট্ট মেয়েটির যাবতীয় গতিবিধির উপর সব সময় নজর রেখে চলেছে সংবাদমাধ্যম। এমন কী বিরুষ্কার ভক্তরাও এক ঝলক ভামিকার দেখা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন।রবিবার দিনই পুণে বিমানবন্দরে বিরুষ্কাকে ফ্রেমবন্দি করা হয়েছে ভামিকার সঙ্গেই। কিন্তু ওই দূর থেকে।
অনুষ্কার কোলে পুতুলের মতো একরত্তি মেয়ে। বিরাট লাগেজ টেনে নিয়ে চলেছেন। ভারত অধিনায়ক যে আর পাঁচ জন বাবার থেকে আলাদা নন, এই ছবি দেখে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। একরত্তিা কে সামনাসামনি দেখার সুযোগই হয়নি কারও। কারণ বিরুষ্কা নিজেদের মেয়ের কোনও ছবিই এখনও পর্যন্ত পোস্ট করেননি। কারণ, দু’জনেই মেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান।টি-টোয়েন্টি সিরিজে জেতার পর ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও খোশমেজাজে। ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচ ২৩ মার্চ। করোনার সংক্রমণ বাড়ায় পুণেতে দর্শকশূন্য মাঠে খেলা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...