Thursday, May 14, 2026

সিপিএম কর্মী তিন ভাইকে খুনের ঘটনায় জামিন পেলেন মুকুল

Date:

Share post:

আপাতত স্বস্তিতে বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিজেপি (Bjp candidate of krishnanagar north ) প্রার্থী মুকুল রায়(Mukul Roy)।  লাভপুরের সিপিএম সমর্থক তিন ভাইকে খুনের ঘটনায় বোলপুর নিম্ন আদালত থেকে জামিন (Bail) পেলেন এই বিজেপি নেতা। সোমবার ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড জমা  দিয়ে জামিন নেন বিজেপি নেতা মুকুল রায়।  জানা গিয়েছে, মুকুল রায়ের নামে ভারতীয় দণ্ডবিধির  ৩০২ ধারায় খুনের অভিযোগ ও প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ৩২৩, ৩৬০, ১৪৭, ১৪৪ অস্ত্র আইনেও মামলা রয়েছে। ২০১৮ সালে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক পরে লাভপুর থানা থেকে এই মামলা দায়ের করা হয়। বোলপুর আদালতে মুকুলের আইনজীবী দিলীপ ঘোষ জানান, রাজ্যের উচ্চ আদালত ইতিমধ্যেই জামিন মঞ্জুর করেছে মকুল রায়ের। যেহেতু বীরভূম জেলার লাভপুর থানা থেকে এই মামলা করা হয়েছিল, তাই আদালত এবং সংবিধানকে সম্মান জানিয়ে সোমবার বোলপুর আদলতের বিচারক অয়ণ কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে ৫০ হাজার টাকা বন্ড দিয়েছেন মুকুল।

ঘটনাটি ঘটেছিল ২০১০ সালে। লাভপুরের বালিঘাট দখল নিয়ে সংঘর্ষের জেরে তিন সিপিএম সমর্থক খুন হন । তিনজনেই সম্পর্কে ভাই। বর্তমান বিজেপি নেতা তথা একদা তৃণমূলের বিধায়ক মণিরুল ইসলাম ও তাঁর ভাই আনিরুলের বিরুদ্ধেও মামলা হয়। গ্রেফতারও হয়েছিলেন তাঁরা। পরে  সবাই ছাড়া পেয়ে গেলে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হয়। ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই মামলার তদন্তের নির্দেশ দেন। পরবর্তী চার্জশিট পেশ হলে দেখা যায়, সেখানে মুকুল রায়ের নামও রয়েছে। সেই মামলাতেই এ দিন জামিন পেলেন মুকুল।

Advt

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...