Thursday, May 14, 2026

অপছন্দের প্রার্থী, বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল স্থানীয় নেতৃত্ব

Date:

Share post:

অপছন্দের প্রার্থী। ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সোমবার। বীরভূমের মুরারই বিধানসভা এলাকায় প্রার্থী নিয়ে ক্ষোভ। এদিন পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ দেখান বিজেপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

বীরভূম জেলার মুরারই বিধানসভা কেন্দ্রে বিজেপি দেবাশিস রায়কে প্রার্থী করেছে। নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী নিয়ে স্থানীয় নেতৃত্ব অসন্তোষের কথা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছে। কিন্তু এখনও কোনও উত্তর না মেলায় এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিজেপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।

আরও পড়ুন-৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, লোকসভায় পাশ হল বীমা সংশোধনী বিল

এদিন তাঁরা মুরারই শহরে বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। তাঁদের দাবি, প্রার্থী বদল না হলে তাঁরা পার্টি অফিস খুলতে দেবেন না। স্থানীয় নেতৃত্বের দাবি, দলেরই কেউ তাঁকে চেনে না। এই প্রার্থী নিয়ে ভোটে লড়াই সম্ভব নয়। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রার্থী বদল না হলে আরও বড় আন্দোলনে যাবেন তাঁরা।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...