Thursday, March 12, 2026

তমলুকের রোড শো-এ জনস্রোত, বাংলা নিজের মেয়েকে চায়: আওয়াজ তুললেন অভিষেক

Date:

Share post:

যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) রোড শো করছেন সেখানেই জনজোয়ার। সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করার পরে তমলুকে রোড শো করেন তৃণমূল (Tmc) সাংসদ। তমলুকের রাজবাড়ি থেকে হসপিটাল মোড় পর্যন্ত রাস্তায় শুধু নজরে আসে মানুষের মাথা। স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি রোড শো-এ যোগ দেন স্থানীয় বাসিন্দারা শেষে হসপিটাল মোড়ে প্রচার থেকেই ভাষণ দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, দোসরা মে বহিরাগতদের বিদায় দেবে বাংলার মানুষ। কারণ, “বাংলা নিজের মেয়েকে চায়”।

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী (Health Card) কার্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা সবাই পায় না। জনসভার পর রোড শো থেকেও বিজেপির ইস্তেহার ‘ভাঁওতাবাজি’ বলে অভিযোগ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, কেন এতদিন কেন্দ্রে ক্ষমতায় থেকেও কোনও প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি (Bjp)? বিজেপির ইস্তেহার (Manifesto) ‘জুমলা’ বলে অভিযোগ করেন অভিষেক।

Advt

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...