Tuesday, June 23, 2026

ভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ হল বাইক মিছিল, নির্দেশ কমিশনের

Date:

Share post:

নির্বাচনের আগে কোনও রকম হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেই কথা মাথায় রেখে নির্বাচনের (Bengal Assembly Election) ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ হল বাইক র‍্যালি। সোমবারই এই নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, যে সমস্ত রাজ্যে ভোট শুরু হচ্ছে, সর্বত্রই এই নির্দেশ বহাল হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতেও নির্বাচনের তিন দিন আগে থেকে কোনওরকম বাইক মিছিল করা যাবে না।এমনকি ভোটের দিনও বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।
নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগেই নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে বাইক মিছিলের ওপরও রাশ টেনে ধরল কমিশন। প্রসঙ্গত, আগামী ২৭ শে মার্চ থেকে বঙ্গে ভোট শুরু হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমিছিল। দিন যত এগোচ্ছে ততই বাড়ছে নিয়মের কড়াকড়ি। বাইক মিছিল নিয়ে অতীতে বেশ কিছু হিংসাত্মক ঘটনার তথ্য পেয়েছে কমিশন। তাই বাইক মিছিলের ওপর রাশ টানতেই এই নির্দেশিকা জারি করেছে তারা। কমিশনের পক্ষ থেকে আপাতত এমনটাই জানানো হয়েছে ।

Advt

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...