Monday, May 11, 2026

পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

Date:

Share post:

বেহালা পশ্চিম (Behala West) এবং টালিগঞ্জ (Tollygunj) কেন্দ্রে এবার রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী তৃণমূলের (TMC) প্রার্থী। এই এই দুই প্রার্থীর হয়েই নাকি পুরোদমে প্রচারে নেমেছে কলকাতার জনপ্রিয় পুজো উদ্যোক্তা নাকতলা উদয়ন সঙ্ঘে (Naktala Udayan Sangha)। অভিযোগ, শুধু প্রচারে নামাই নয়, দুর্গাপুজোয় পাওয়া সরকারি অনুদানের টাকা থেকে নাকি দুই প্রার্থীর হয়ে প্রচারে খরচ করছে নাকতলা উদয়ন সঙ্ঘ কর্তৃপক্ষ। আর তার বিরুদ্ধেই এবার নির্বাচন কমিশনে নালিশ করল সিপিএম (CPIM)। বাম নেতৃত্বের দাবি, দুর্গাপুজোয় দেওয়া সরকারি টাকায় অরূপ বিশ্বাস (Arup Biswas) ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভোট প্রচার করছে নাকতলা উদয়ন।

সিপিএম কমিশনে এই মর্মে অভিযোগ করে, “নির্বাচনী আদর্শ আচরণ বিধি (MCC) অনুযায়ী, সরকারি টাকায় বিজ্ঞাপন দেওয়া যায় না। সরকারি অর্থের অপচয়ের জন্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাস (Arup Biswas) ও নাকতলা উদয়ন সঙ্ঘের (Naktala Udayan Sangha) কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। সরানো হোক হোর্ডিং ও ফ্লেক্সগুলিকে।”

Advt

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...