Friday, June 26, 2026

শুটিং বিশ্বকাপে ভারতের দাপট, অনন্য নজির গড়লেন ঐশ্বর্য

Date:

Share post:

শুটিং বিশ্বকাপে (ISSF world cup) আবারও সোনা জয় ভারতের(india)। শুধু সোনা জয়ই নয়, অনন্য নজির গড়লেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমার(  aishwarya pratap singh tomar)  । ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সোনা জিতলেন তিনি, মাত্র ২০ বছর বয়সে। ভারতের হয়ে এই ইভেন্টে এর থেকে কম বয়সে কেউ সোনা জেতেননি।

দু বছর আগে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিক্সের টিকিট আগেই পাকা করেছিলেন ঐশ্বর্য। এদিন শুটিং বিশ্বকাপে তাঁর পয়েন্ট ছিল ৪৬২.৫। এক পয়েন্টেরও কম ব্যবধানে তিনি হারিয়েছেন হাঙ্গেরির ইস্তিভান পেনিকে।

এদিকে মহিলাদের ২৫ মিটার পিস্তলে প্রথম তিন স্থানে শেষ করলেন ভারতীয় তিন শুটার। ২৫ মিটার পিস্তলে সোনা জিতলেন চিঙ্কি যাদব। দ্বিতীয় হয়েছেন রাহি সার্নোবত এবং তৃতীয় স্থানে শেষ করেছেন মনু ভাকের।

আরও পড়ুন:অভিষেক ম‍্যাচে ক্রুনালের পাশাপাশি রেকর্ড গড়লেন প্রসিদ্ধ

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...