Monday, March 16, 2026

ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রাজীবের চিঠি কমিশনে

Date:

Share post:

পুরুলিয়ায় জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের পর এবার প্রশ্নের মুখে ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন ৷

ডোমজুড় কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এবার প্রশ্ন তুলেছেন ওই কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থীর মনোনয়ন নিয়ে। শুধুই আপত্তি জানানো নয়, তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ECI) চিঠিও দিলেন রাজীব।

কমিশনে পেশ করা অভিযোগে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, হাওড়ার ডোমজুড়ে কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থীর নাম কল্যাণ ঘোষ (Kalyan Ghosh)। এই নামেই তিনি প্রচার করছেন। অথচ কমিশনে দাখিল করা হলফনামায় উনি নিজেই নিজের নাম লিখেছেন ‘কল্যানেন্দু ঘোষ’। এখানেই শেষ নয়, ওই হলফনামায় কল্যানেন্দু ঘোষ বলেই তিনি সাক্ষরও করেছেন। যে স্ট্যাম্পপেপারে উনি হলফনামা দিয়েছেন, সেটিও কেনা হয়েছে কল্যাণ ঘোষের নামে।
কমিশনে জমা দেওয়া অভিযোগ-পত্রে রাজীবের দাবি, ডোমজুড়ের তৃণমূল প্রার্থী প্রচার ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন, দেওয়াল লিখন, ইলেকট্রনিক মাধ্যমের প্রচারে ওই প্রার্থী নিজের নাম লিখছেন কল্যাণ ঘোষ। অথচ ওনার নাম যে তা নয়, সেটা নিজেই বলেছেন হলফনামায়৷
ফলে তৃণমূল প্রার্থী তাঁর পরিচয় নিয়ে মিথ্যা-তথ্য পেশ করেছেন কমিশনের কাছে। এই ধরনের মিথ্যাচার কমিশনের আইনের পরিপন্থী। আর সে কারনেই কল্যাণ ঘোষের প্রার্থীপদ বাতিল করা হোক।

আরও পড়ুন:প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রই হবে একতলায়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

প্রসঙ্গত, পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (Election Commission)৷ কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান উজ্জ্বল কুমার৷ সিঙ্গল বেঞ্চ ওই মনোনয়ন গ্রহণ বৈধ বললেও ডিভিশন বেঞ্চ কমিশনের সিদ্ধান্তই বহাল রাখে৷ এর জেরে ওই আসনে এক নির্দল প্রার্থীকে সমর্থন করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস।

এবার প্রশ্ন তোলা হলো তৃণমূলের ডোমজুড় কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন নিয়ে৷

Advt

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...