Saturday, June 6, 2026

বাংলায় বহিরাগত কারা? মোদিকে ২০ মিনিটের মধ্যে জবাব মমতার

Date:

Share post:

বাংলায় বহিরাগত কারা? নরেন্দ্র মোদির (Narendra Modi) করা কটাক্ষের জবাবে কুড়ি মিনিটের মধ্যে তার উত্তর দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাঁকুড়ার (Bankura) সভা থেকে তিনি বলেন, “যারা ভিন রাজ্য থেকে বাংলায় আসে, থাকে তাদের বহিরাগত বলি না। বহিরাগত বলি যারা ভোটের আগে আসে তাঁদের”।

মমতার অভিযোগ, “বহিরাগত গুণ্ডাদের ওরা নিয়ে আসছে বাংলায়। বাংলায় যারা থাকে তাঁদের আমরা বহিরাগত বলি না। সে যেখান থেকেই আসুক”। ভোটের আগে উত্তরপ্রদেশের গুন্ডাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, “এদের আমরা বহিরাগত বলি।”

আরও পড়ুন:বিজেপি নেতার রহস্যমৃত্যুর কারন জানতে দিনহাটায় যাচ্ছেন বিবেক দুবে

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। বুধবার, বাঁকুড়ায় মোট তিনটি সভা করেন তৃণমূল নেত্রী। প্রতিক্ষেত্রেই তাঁর নিশানায় ছিল বিজেপি। এদিন ওন্দার সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “রাতের অন্ধকারে টাকা বিলি করা হচ্ছে।” তিনি বলেন, “কে বা কারা টাকা বিলি করছে সেদিকে নজর রাখুন।” এরপরই মমতা প্রতিশ্রুতি দেন, যারা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারবেন তাদের একটা পুরস্কার, একটি চাকরি। মোদি মিথ্যে কথা বলছেন বলেও অভিযোগ করেন মমতা।

Advt

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...