Friday, March 20, 2026

বিজেপি প্রার্থী বিশ্বভারতীর বন্ধু , দুজনের ছবি ঘিরে রাজ্য-রাজনীতিতে জোর তরজা

Date:

Share post:

বিজেপি নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে উপাচার্য আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণ করতে চাইছেন। এমনটাই অভিযোগ রাজ্যের তৃণমূল নেতৃত্বের। কিন্তু কেন বারবার উপাচার্য, বিদ্যুৎ চক্রবর্তীকে এমন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে? সম্প্রতি বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিদেশে তোলা উপাচার্যের একটি ছবি সামনে এসেছে। আর তাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কবিগুরুর বিশ্বভারতীকে নিয়ে বেশ কয়েকমাস ধরেই রাজনৈতিক টানাপড়েন অব্যাহত। বিধানসভা নির্বাচনের আলোচ্য বিষয় থেকেও বাদ যায়নি এই বিশ্ববিদ্যালয়। কাকে ভোট দিলে ফের বসন্ত উৎসব চালু হবে, খুলে যাবে পৌষমেলা প্রাঙ্গন, তা নিয়েও চলছে জোড় প্রচার। তার মধ্যেই অনির্বাণের সঙ্গে তোলা উপাচার্যের একটি ছবি সামনে এসেছে। তা নিয়েই ফের সরব হয়েছে ঘাসফুল শিবির।

এপ্রসঙ্গ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ছবিটি পুরনো। আমার সঙ্গে বিদেশে দেখা করতে চেয়েছিলেন উপাচার্য। তখন তোলা। উনি আমার বন্ধু’।

Advt

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...