Friday, May 15, 2026

কোভিড পজিটিভ এগরা কেন্দ্রের প্রার্থী, ছিলেন অমিত-শুভেন্দুর সঙ্গে, আতঙ্ক বিজেপিতে

Date:

Share post:

করোনা পজিটিভ ( Corona positive) ধরা পড়লপূর্ব মেদিনীপুরের এগরা( egra constituency of East Midnapore ) বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ দাসের (BJP Candidate Arup Das)। একদিন আগে পর্যন্ত এগরা বিধানসভা এলাকায় বহু মিটিং, মিছিল ও পদযাত্রায় অংশ নিয়েছিলেন অরূপ। গত ২১ মার্চ অমিত(Amit Shah) শাহের সভায় হাজির ছিলেন। এমনকী শুভেন্দু অধিকারীর(shubhendu Adhikari) সঙ্গে ট্যাবলো নিয়ে পানিপরুল থেকে এগরা পর্যন্ত গিয়েছিলেন অরূপ। স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরে আতঙ্ক ছড়িয়েছে।

কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল। তাই পূর্ব মেদিনীপুরের বিজেপি প্রার্থী ও নেতাদের উপর নির্দেশ ছিল সভার আগের দিন তাঁদের কোভিড পরীক্ষা করতে হবে। সেই মতো এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড পরীক্ষা করান অরূপ। ধরা পড়ে বিজেপি প্রার্থী অরূপ দাস করোনা পজেটিভ। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন ।

Advt

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...