Monday, March 16, 2026

বাঁকুড়ায় একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে জোড়া সভা করলেন রাজনাথ সিং

Date:

Share post:

মাঝে আর একটা দিন। তারপরই শুরু হবে প্রথম দফার ভোট। আর আজ ভোট প্রচারের শেষ দিনে রাজ্যে ঠাসা কর্মসূচি নিয়ে হাজির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাঁকুড়ায় বৃহস্পতিবার জোড়া সভা করেন তিনি।  বাঁকুড়ার তালড্যাংরার সভায় সিধু-কানহুকে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করেন তিনি।  সেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে রাজনাথ বঙ্গে বিজেপিকে জেতানোর আর্জি জানান । সভা থেকে তিনি সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে বলেন, ‘খেলার মাঠে যেমন ছক্কা মারতেন সৌরভ, বঙ্গেও তেমন ছক্কা মারবে বিজেপি।’

বাংলার উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন,“বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের কাজের ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। বিধবা ভাতা ৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং আশাকর্মীদের বেতন বাড়িয়ে ৬ হাজার টাকা করা হবে” মৎস্যজীবীদের স্বার্থে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রতিবছর ৬ হাজার টাকা পাবেন মৎস্যজীবীরা।” এদিন যুবকদের ভোট টানতে ‘স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি’ করার প্রতিশ্রুতি দেন প্রতিরক্ষা মন্ত্রী।
বৃহস্পতিবার বাঁকুড়ার সভা থেকে বাংলার কৃষকদের উদ্দেশে রাজনাথ আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ক্ষমতায় এলে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে বকেয়া টাকাও দিয়ে দেব। শুধু তাই নয় প্রতি বছর মোট ১০ হাজার টাকা করে প্রত্যেক কৃষক বন্ধু পাবেন।”

Advt

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...