Saturday, April 25, 2026

শ্রীনগরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান, গুরুতর আহত আরও ২

Date:

Share post:

সেনাবাহিনীর টহলদারির সময় ফের একবার ভয়াবহ জঙ্গি হামলার(terror attack) ঘটনা ঘটলো জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) শ্রীনগরে(Srinagar)। জঙ্গি হামলার জেরে শহিদ হয়েছেন সিআরপিএফের(CRPF) ২ জওয়ান। পাশাপাশি আহত হয়েছেন আরও দুইজন। ইতিমধ্যেই আহত সেনা জওয়ানদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন:প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল

সেনা সূত্র জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ৭৩ নম্বর সিআরপিএফ ব্যাটেলিয়ানের টহলদারি গাড়িতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাটি ঘটে শ্রীনগরের লাভাপোরা এলাকায়। জঙ্গিদের অতর্কিত হামলায় ঘটনাস্থলেই শহিদ হন ২ ভারতীয় জওয়ান। গুরুতর আহত হন আরও দুইজন। দ্রুত তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। হামলার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে বিশাল সেনাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ইতিমধ্যে। হাই এলার্ট জারি করা হয়েছে গোটা এলাকায়। দ্রুত জঙ্গিদের খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে সেনাবাহিনীর তরফে।

Advt

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...