Thursday, June 25, 2026

টানা চার দিন বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। যার জেরে ফের বন্ধ হতে চলেছে কলকাতা হাইকোর্ট। টানা চার দিন বন্ধ থাকবে হাইকোর্ট। বিচার পর্বের কাজ আবারও থমকে যাবে।

আদালত সূত্রে খবর, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। হাইকোর্টের আইনজীবীদের বৃহত্তর সংগঠন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল আদালত বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছিল। ২ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষ্যে আদালত বন্ধ থাকে। অর্থাৎ টানা চার দিন বন্ধ থাকবে হাইকোর্ট।

আরও পড়ুন-কোনও ভয় না পেয়ে, পক্ষপাতিত্ব না করে ভোট দিন: রাজ্যপাল

করোনা পরিস্থিতিতে আদালতকে জীবাণুমুক্ত করার জন্য বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই আবেদন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট প্রশাসন। তবে হাইকোর্ট প্রশাসনের তরফে পাল্টা বার অ্যাসোসিয়েশনের কাছে আগামী ১৭ এপ্রিল, ১৫ মে ও ১৯ জুন তিনটে শনিবার ছুটির দিন কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

Advt

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...