Wednesday, April 29, 2026

‘সামলাতে না পারলে রিঅ্যাকশন হবে’, কমিশনকে হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার ভোট শুরুর কয়েকঘন্টা পরই নির্বাচন কমিশনকে কার্যত হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রাজ্যের ৩০ আসনে শনিবার সকালেই শুরু হয়েছে নির্বাচন (WB election)। বেলা গড়াতেই শালবনি, কেশিয়ারি সহ বিভিন্ন এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। এই হিংসার জন্য সরাসরি তৃণমূলকে অভিযুক্ত করে শনিবার সকালেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “নির্বাচনে হারবে জেনেই তৃণমূল ভয় পেয়ে হিংসার পথে যাচ্ছে”।হিংসার পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল, এমন অভিযোগও করেছেন রাজ্য বিজেপি সভাপতি। এদিন তিনি বলেন, “প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে তৃণমূল কোনও আসনেই জেতার জায়গায় নেই৷ কিছু করতে পারবে না জেনেই ভয় দেখিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। গত বুধবার থেকে এটা চলছে। জঙ্গলমহল, কোচবিহারে খুন হয়েছে। পশ্চিমবঙ্গে যে ভাবে এতদিন ভয় দেখিয়ে ভোট হয়েছে ওরা তারই চেষ্টা করছে।” পাশাপাশি, রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি।

শুধু তৃণমূলকেই নয়, সরাসরি কমিশনকেও কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, “তৃণমূলের হিংসা রুখতে নির্বাচন কমিশন শক্ত হাতে হাল ধরুন৷ একতরফা ভাবে কিছু হলে তার ‘রিঅ্যাকশন’
(reaction) হবেই, অপ্রিয় পরিবেশ তৈরি হবে। আমরা তা চাইছিও না”৷

আরও পড়ুন:করোনাবিধি মেনে ৪৭ আসনে শান্তিপূর্ণ ভাবেই চলছে অসমের প্রথম দফার নির্বাচন

Advt

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...