Friday, June 26, 2026

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত পরেশ রাওয়াল

Date:

Share post:

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরই আক্রান্ত হন তিনি। ‘ওহ মাই গড’ সিনেমার অভিনেতা শুক্রবার রাতে টুইট করে জানিয়েছেন, “দুর্ভাগ্যক্রমে, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।”

৯ মার্চ, ৬৫ বছর বয়সী অভিনেতা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। এরপর টুইট করে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। নিজের টুইটার হ্যন্ডেলে ছবি পোস্ট করে পরেশ রাওয়াল লেখেন, “ভি ফর ভ্যাকসিনস! সব ডাক্তার, নার্স, এবং ফ্রন্টলাইন হেলথ কেয়ার কর্মীদের এবং বিজ্ঞানীদের ধন্যবাদ।” পরেশ রাওয়ালের স্ত্রী স্বরূপ রাওয়াল। তিনি একজন অভিনেত্রী। তিনিও চলতি মাসের শুরুর দিকে এই ভ্যাকসিনটি নিয়েছিলেন।

আরও পড়ুন-করোনায় আক্রান্ত সচিন তেন্ডুলকর, টুইট করে নিজেই জানালেন তিনি

করোনা ফের দাপট মহারাষ্ট্রে। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এর আগে অভিনেতা কার্তিক আরিয়ান, রণবীর কাপুর এবং রোহিত শরফ এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালী করোনা আক্রান্ত হন। এর আগে কোভিডে আক্রান্ত হয়েছেন অমিতাভ-অভিষেক, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, আমির খানও। গায়িকা কনিকা কাপুর প্রথম বলিউড সেলিব্রিটি যিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...