Sunday, April 12, 2026

দক্ষিণ কাঁথিতে তৃণমূলের EVM- কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনে

Date:

Share post:

প্রথম দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শনিবার তৃণমূলের তরফে অভিযোগ আনা হয় কাঁথি-দক্ষিণ কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের EVM হ্যাক ( Hack) করা হয়েছে৷ ভোটাররা যে প্রতীকেই ভোট দিন, সব ভোট নথিভুক্ত হচ্ছে বিজেপির বাক্সে৷ ওই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কাঁথির মাজনা হাই মাদ্রাসা এলাকায়। পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)৷ বুথ ঘিরে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তদন্তে নামে কমিশন ( Election Commission)৷ একই অভিযোগ ওঠে সংলগ্ন কয়েকটি বুথেও। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে EVM- কারচুপি করেছে।

তবে মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার এই অভিযোগ মানতে চাননি৷ তিনি জানান, “এমন অভিযোগ ভিত্তিহীন৷ পোলিং এজেন্টরা বুথেই রয়েছেন। তারা সব খতিয়ে দেখেছেন”। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বুথের প্রিসাইডিং অফিসার তৃণমূলের পোলিং এজেন্টকে বলেন, তাদের পছন্দ অনুসারে যে কোনও ৫ জন ভোটারকে ডেকে পাঠাতে৷ তবে তারা যেন ইতিমধ্যেই ভোট না দিয়ে থাকেন৷ সেই মতো তৃণমূলের পোলিং এজেন্ট নিয়ে আসেন ৫ জন ভোটারকে৷ সব নিয়ম মেনে ওই ৫জন ভোট দেন৷ ভোট দেওয়ার পর তারা জানান, ঠিক জায়গাতেই ভোট পড়েছে। কোনও অভিযোগ নেই৷ তবে একটি ক্ষেত্রে ভিভিপ্যাটে কিছু সমস্যা থাকায় সেটি বদল করা হয়৷ এর পরই কমিশনের তরফে জানানো হয়েছে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। EVM সঠিক ভাবেই কাজ করছে৷ অভিযোগকারীরাও তা মেনে নিয়েছে৷ তৃণমূলের অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে এমন ঘটনা কিছুতেই সম্ভব নয়

Advt

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...