Thursday, May 14, 2026

শেষপর্যন্ত মুর্শিদাবাদের মাত্র ২ আসনে লড়বে AIMIM, জানালেন ওয়েইসি

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান ঘটালেন ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে সভা করলেন মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। ওই সভামঞ্চ থেকেই ওয়েইসি ঘোষণা করলেন, মুর্শিদাবাদের সাগরদিঘি এবং জলঙ্গি, এই দু’টি আসনে ভোটে লড়বে মিম। প্রসঙ্গত, মুর্শিদাবাদের মোট বিধানসভা কেন্দ্র ২২টি৷

এদিনের সভায় ওয়েইসি প্রশ্ন তোলেন, “কেন শিক্ষা ও কর্মসংস্থানের দিক থেকে পশ্চিমবঙ্গের মুসলিমরা এতখানি পিছিয়ে?” এদিন তিনি জানান, রাজ্যের অন্য কোনও আসনে মিম লড়বে কি’না, তা পরে জানানো হবে৷ এদিন যথারীতি আক্রমণাত্মক ছিলেন ওয়েইসি৷ একযোগে তিনি সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর৷ তোপ দাগেন বাম ও কংগ্রেসের দিকেও।

আরও পড়ুন- প্রার্থী বদলের দাবিতে আদি বিজেপির আমরণ অনশন! কোথায় জানেন?

Advt

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...