Saturday, June 6, 2026

মৃত্যু হল নিমতার সেই আক্রান্ত বৃদ্ধার

Date:

Share post:

দীর্ঘ একমাস লড়াইয়ের পর মৃত্যু হল নিমতার (nimta) সেই বৃদ্ধার। নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের বৃদ্ধা শোভারানি মজুমদার। গত ২৭ ফেব্রুয়ারি রাত দেড়টা নাগাদ নিমতায় নিজের বাড়িতেই শোভারানি দেবী আক্রান্ত হন । রাজনৈতিক মদতপুষ্ট স্থানীয় কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মূলত শোভারানি দেবীর ছেলের ওপরেই হামলা করতে এসেছিল তারা। ছেলেকে বাঁচাতে গিয়ে মাও আক্রান্ত হন বলে অভিযোগ।

এদিকে নিমতার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। অভিযোগ ওঠে রাজ্যে সুরক্ষিত নন মায়েরাই। এরপর অশীতিপর অসুস্থ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মাত্র চার দিন আগেই বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া  হয়় । সোমবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।

Advt

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...