Monday, April 6, 2026

পুলিশের গুলিতে নিহত ৫ সন্দেহভাজন মাওবাদী

Date:

Share post:

পুলিশের গুলিতে খতম ২ মহিলা সহ ৩ সন্দেহভাজন মাওবাদী। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরলিতে (Gadchiroli) পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ সন্দেহভাজন মাওবাদীর। গড়চিরলি জেলার খোব্রামেন্ধা জঙ্গলে এই সংঘর্ষ হয়। জঙ্গলটি ছত্তিশগড় বর্ডারের কাছে। সংঘর্ষের শেষে মাওবাদীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

গড়চিরলি রেঞ্জ পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সন্দীপ পাটিল বলেছেন, “ওই জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে। এই খবর প্রথম গোয়েন্দা সূত্রে আসে। খবর পেয়ে গড়চিরলি পুলিশের ‘সি ৬০’-র গ্রুপের কমান্ডোরা অভিযান চালান। জঙ্গলের মধ্যে সকাল সাড়ে সাতটা নাগাদ সন্দেহভাজন মাওবাদীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। তাতে ২ মহিলা-সহ মোট ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে।” পাটিল আরও বলেন,”মাওবাদীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটি ৩০৩ রাইফেলের ম্যাগাজিন, কার্তুজ, ৩টি প্রেসার কুকার বোমা, বৈদ্যুতিক তারের বান্ডিল, কয়েকটি সোলার প্লেট এবং প্রচুর পরিমাণে দৈনন্দিন ব্যবহারযোগ্য ওষুধ উদ্ধার হয়েছে।”

আরও পড়ুন-দেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিন’, রাহুল গান্ধীকে প্রস্তাব স্টালিনের

সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) একটি দল শনিবার খোব্রামেন্ধা জঙ্গলে তল্লাশি চালায়। সেখানে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। কিন্তু সেই সময় মাওবাদীরা জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি প্রেসার কুকার বোমা উদ্ধার করে। সোমবার সকালে ফের ওই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তারপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ সন্দেহভাজন মাওবাদীর।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...