Saturday, June 27, 2026

দোসরা মে বিজেপির বিসর্জন হবে: অভিষেক

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনায় লাগাতার প্রচার করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। পয়লা এপ্রিল ভোট কাকদ্বীপে মঙ্গলবারই প্রচার শেষ। তার আগে সোমবার দলীয় প্রার্থী মন্টুরাম পাখিরা সমর্থনে প্রচারসভা করেন অভিষেক। সেখানেই দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন পয়লা এপ্রিল বিজেপিকে এপ্রিলফুল করতে হবে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনে বিজেপির হাত ভেঙে দিয়েছে রাজ্যবাসী। প্রতি দফায় দফায় তাদের একটি করে অঙ্গ অকেজো হবে। দোসরা মে ফল ঘোষণার দিন বিজেপিকে বিসর্জন দেওয়া হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, বাংলার সব মানুষকে যদি তিনি ৫ লক্ষ টাকা করে দেন, তাহলে ভোটে লড়বে না তৃণমূল। অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “অমিত শাহ বলেছেন, সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দেবেন।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনি বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না।”

মমতা সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ার রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে প্রচার করেন অভিষেক।

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...