Friday, May 15, 2026

গভীর জটে জোট! আদর্শগত আপত্তিতে তৃণমূলে আইএসএফের শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

বাংলায় শুরু হয়ে গিয়েছে একুশের ভোটযুদ্ধ। প্রথম দফার ভোট হয়েছে ২৭ মার্চ শনিবার। আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট হবে। ওইদিনই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের ভোট। তার আগে তৃণমূল ভবনে এসে আইএসএফের বেশ কয়েকজন সদস্য যোগ দিলেন তৃণমূলে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন।
সোমবার ফিরহাদ হাকিমের হাত থেকে পতাকা তুলে নেন আইএসএফের সদস্য কওসর আলি মল্লিক ওরফে হাজি মহম্মদ, আবদুল মেনন, আবদুল মাহবুদ প্রমুখ। সিপিএমের সঙ্গে আইএসএফের জোট নিয়ে আদর্শগত আপত্তি থাকার কারণেই এই দলত্যাগের সিদ্ধান্ত বলে জানান তাঁরা। এর ফলে ভোটের আগে শক্তি হারাল বাম-কংগ্রেস জোটে সামিল হওয়া আব্বাস সিদ্দিকির আইএসএফ।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবার বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস আইএসএফের অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি। ভালোভাবে নেয়নি আইএসএফের অনেক নেতাও।
হাজি মহম্মদ, আবদুল মেনন, আবদুল মাহবুদ-রা বামেদের সঙ্গে আইএসএফের অন্তর্ভুক্তি মেনে নিতে পারেননি। তাই তাঁরা ভোটের আগে দলবদলের সিদ্ধান্ত নিলেন। তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। হাজি সাহেব ছিলেন আইএসএফের ভাইস প্রেসিডেন্ট এবং দুই ২৪ পরগনার পর্য়বেক্ষক। আবদুল মেনন, আবদুল মাহবুদ ছিলেন আইএসএফের কেন্দ্রীয় কমিটির সদস্য।

 

Advt

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...