Friday, April 24, 2026

ব়্যালিতে জনজোয়ার: করোনায় পাশে ছিল তৃণমূল, খোঁজ মেলেনি বিজেপির: অভিষেক

Date:

Share post:

কাকদ্বীপ থেকে ফলতা- দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে দক্ষিণ 24 পরগনা চষে ফেলছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সোমবার, কাকদ্বীপে জনসভার পরে বিকেলে ধানকল মোড় থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন তৃণমূলের যুব সভাপতি। রোড শো-এ (Road Show) জনজোয়ার। বিপুল সংখ্যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক ব়্যালিতে (Road Show) যোগদান করেন। ছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্ণাঢ্য রোড শো-এ স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ব়্যালি শেষ করে ফলতা বাসস্ট্যান্ডে হুডখোলা গাড়িতেই থেকেই ভাষণ দেন অভিষেক। আর সেখানে মনে করিয়ে দেন ঠিক এক বছর আগে করোনার অসময়ের কথা। তিনি বলেন, প্রাণের ঝুঁকি নিয়ে সে সময় পাশে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকী, সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান তৃণমূলের বিধায়ক তমোনাশ ঘোষ (Tamonash Ghosh)। সে কথা স্মরণ করে অভিষেক বলেন, “আরও অনেক তৃণমূলের নেতা-কর্মীকে সংকটকালে হারিয়েছে আমরা। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়া থেকে সরে আসেনি তৃণমূল। এখন বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছেন, তাঁদের সেসময় টিকি দেখা যায়নি”।

আরও পড়ুন:দিনহাটার বিজেপি নেতা আত্মহত্যাই করেছেন, কমিশনের রিপোর্ট

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনা। অভিষেক বলেন, দুর্যোগের 72 ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। টাকা নিয়ে দুর্নীতি করতে তৃণমূলনেত্রী দলের কর্মীদের শেখাননি।

অভিষেক বলেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে দিল্লি থেকে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করছেন বিজেপির (Bjp) কেন্দ্রীয় নেতারা। তবে অভিষেকের মতে, প্রথম দফা নির্বাচনে বিজেপির হাত গণতান্ত্রিকভাবে ভেঙে দিয়েছে বাংলার মানুষ। এরপরের দফাগুলিতেও তাদের পর্যুদস্ত করা হবে। “দোসরা মে ফল ঘোষণার দিন বাংলা থেকে বিতাড়িত হবে বহিরাগতরা।”

“খেলা হবে” থেকে শুরু করে “বাংলা নিজের মেয়েকে চায়”- অভিষেকির সব স্লোগানে স্বতঃস্ফূর্তভাবে গলা মেলান উপস্থিত জনতা।

Advt

Related articles

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...

IPL: শ্রেয়সকে ছাড়া ভুল সিদ্ধান্ত! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেকেআর কোচের

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুললেন কেকেআরের(KKR) প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত(Chandrakant Pandit)। সূর্যকুমার যাদব, শুভমান গিল, শ্রেয়স...

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...