Wednesday, June 24, 2026

এক দিনেই করোনায় মৃত ২৯১, দিল্লিতে হাসপাতালে আইসিইউ -বেড সংকট

Date:

Share post:

করোনা সংক্রমণে (coronavirus infected) রীতিমতো টালমাটাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ে (corona 2nd wave) সংক্রমণ ও মৃত্যুর হার এদিন রেকর্ড ছুঁল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২০ জন। চলতি বছরের নিরিখে এটিই আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। দুঃখজনক হলেও মৃত্যুতেও রেকর্ড গড়ল ভারত। একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ২৯১জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪।

 

এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তেই স্বাস্থ্য পরিষেবায প্রভাব পড়তে শুরু করেছে। দিল্লির সরকারি হাসপাতালগুলিতে কিছু বেড থাকলেও বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউতে রীতিমতো শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে বেশ সংকটে পড়েছেন করোনা রোগীরা। একদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে, রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত বেড নেই।

শনিবারই আমেদাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সোমবার আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্তর সংখ্যা হল ৫৩। এই ঘটনার জেরে আইআইএম আমেদাবাদ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...