Thursday, May 14, 2026

পুলিশের লোগো- নাম ব্যবহার করে ‘ফেক’ জনমত সমীক্ষা! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

Date:

Share post:

বlঙ্গ-ভোট নিয়ে পুলিশের লেটারহেড এবং লোগো ব্যবহার করে ভুয়ো জনমত সমীক্ষা ! এর ওই রিপোর্ট নিয়ে তুমুল চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।

ভোটের আগে কেশপুর, নারায়ণগড়-সহ পশ্চিম মেদিনীপুরের বহু এলাকায় ছড়িয়ে পড়েছে পুলিশের লোগো দেওয়া লিফলেট৷ ওই লিফলেটে লেখা আছে বিভিন্ন কেন্দ্রের নাম। ওই সব কেন্দ্রে কোন দল এগিয়ে, তার বিবরণ দেওয়া আছে। ভোটের মুখে পুলিশের লোগো দেওয়া লিফলেটে জনমত সমীক্ষার (police opinion polls) এই তথাকথিত রিপোর্ট ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়।

পুলিশের লোগো ব্যবহার করে ওই লিফলেটে পঞ্চায়েতভিত্তিক হিসাব দিয়ে দাবি করা হয়েছে, ‘কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ১৪-১৫ হাজার ভোটে জিতবে।’ লেখা হয়েছে, ‘দাসপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ১২-১৩ হাজার ভোটে জয়ী হবে। এমন হিসাব দেওয়া হয়েছে দুই মেদিনীপুরের প্রায় সব আসনের৷

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) দীনেশ কুমার দাবি করেছেন, “এই প্যাড পুলিশের নয়৷ পুলিশের নাম করে যারা ভুয়ো পোস্টার ও লিফলেট ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট রাজ্যে। প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। বাকি দফার নির্বাচনে সুষ্ঠু ও অবাধ করতে তৎপর কমিশন৷

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...