Tuesday, May 26, 2026

বারাসতের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নার্সের

Date:

Share post:

লড়াই শেষ! মৃত্যু হল বারাসতের হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন নার্সের। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বহুদিন ধরেই বেসরকারি হাসপাতালের (Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। সেরেও উঠেছিলেন। বের করে আনা হয়েছিল ভেন্টিলেশন থেকে। বৃহস্পতিবার, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে ‘সেকেন্ডারি ইনফেকশন’ হয়ে গিয়েছিল।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, রাজ্যে নতুন করে কেউ নিপায় (Nipah) আক্রান্ত হননি। আক্রান্ত এই দুই নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন, সেই বিষয়ে বিস্তারিত জানতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর কাজ শুরু করা হয় সেই সময়ে। তাদের শনাক্ত করে তাঁদের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষাগারে যদিও সব নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাসের (Virus) উৎস বাদুড়ের আধখাওয়া ফল। এমনকী ভালো ফলের সঙ্গে সেই ফল মিশে থাকলে সেখান থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। যদিও শুয়োরও থেকেও এই ভাইরাসের উৎস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া আক্রান্তের ব্যবহৃত বিছানা, জামাকাপড় বা অন্য জিনিস থেকেও সংক্রমণ হতে পারে। চিকিৎসকদের মতে ভাইরাল জ্বরের মতো হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার ৫০-৬০ শতাংশ। তবে এর বিশেষ কোন ভ্যাকসিন নেই, আক্রান্তের রোগপ্রতিরোধ ক্ষমতা তাঁকে সুস্থ করতে পারে।

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...