Wednesday, June 17, 2026

অভিষেকের প্রস্তাবে মান্যতা হাই কোর্টের! রাধাবিনোদের নামে এসপ্ল্যানেড রো’র নামকরণে সম্মতি

Date:

Share post:

কলকাতা পুরসভা এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করে প্রখ্যাত আইনজীবী ও ‘টোকিও ট্রায়াল’ বিচারক বিচারপতি রাধাবিনোদ পালের নামে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ রেখেছে। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত এবং কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত। জাপানের প্রতি তাঁর অবদানের জন্য তিনি সেখানে অত্যন্ত সম্মানিত। তাঁর প্রপৌত্র সুধিবিনোদ পালের অনুরোধে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোকিওতে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

কলকাতা পৌরসভার তরফে এই পরিবর্তনকে বাংলার এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে অভিহিত করা হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি আইনজ্ঞ জাপানের ‘বাঙালি বন্ধু’ প্রয়াত রাধা বিনোদ পালের নামে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হয়। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রাধা বিনোদ পালের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানে দাঁড়িয়ে অভিষেক জানান, কলকাতার একটি রাস্তার নাম রাধা বিনোদ পালের নামে করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি, ওই ঘোষণাতেও এবার সরকারিভাবে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।

এরপরেই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, ”কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের এসপ্ল্যানেড রো (পশ্চিম) নাম পরিবর্তন করে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে, যা বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানাচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের বাস্তবায়ন শুধু বাংলাকে গৌরবোজ্জ্বল করেছে তাই নয়, বাংলার মেধা- বাংলার গৌরবকে স্বীকৃতি দিয়েছে। একদিকে দিল্লির স্বৈরাচারীরা ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে; তখন বাংলা একমাত্র রাজ্য যেখানে ইতিহাসের মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখা হচ্ছে।”

আরও পড়ুন – দিঘার সৌন্দর্যায়নে জমি ই- নিলামে বড় উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...