দিঘার সৌন্দর্যায়নে জমি ই- নিলামে বড় উদ্যোগ রাজ্যের

দিঘায় পর্যটন (Digha Beautification) পরিকাঠামো আরও সুসংগঠিত ভাবে গড়ে তুলতে প্রায় সাড়ে ৯ একর জমি ই-নিলামের মাধ্যমে বরাদ্দের উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal State Govt.)। পর্যটনকেন্দ্রিক হোটেল ও বাণিজ্যিক পরিকাঠামো তৈরির উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিএইচআইডিসিও) পূর্ব মেদিনীপুর জেলার দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় দুটি জমি ই-নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। জমি দুটির আয়তন যথাক্রমে ৬.৮৮ একর এবং ২.২৯ একর। দুটি জমিই ফ্রিহোল্ড ভিত্তিতে শুধুমাত্র হোটেল ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে তোলার জন্য বরাদ্দ করা হবে। এই উদ্যোগের লক্ষ্য দিঘায় উন্নত মানের আতিথেয়তা পরিষেবা গড়ে তুলতে কর্পোরেট সংস্থাগুলিকে আকৃষ্ট করা। এর মাধ্যমে পর্যটকদের জন্য উন্নত সুযোগসুবিধা, পরিকল্পিত উপকূলীয় উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: নির্বিঘ্নে উচ্চ মাধমিকের প্রথম পরীক্ষা, জানালেন সংসদ সভাপতি
Sponsored

৬.৮৮ একর জমির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১২৩ কোটি ৯৭ লক্ষ টাকা। অন্যদিকে ২.২৯ একর জমির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪১ কোটি ২৯ লক্ষ টাকা। দুটি জমিই সমুদ্রতট থেকে প্রায় ৩৯০ মিটার দূরে অবস্থিত এবং উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের মধ্যে পড়ে। ফলে নির্মাণের আগে সফল দরদাতাকে প্রয়োজনীয় আইনগত ও সিআরজেড ছাড়পত্র নিতে হবে।
দফতর সূত্রে আরও জানা গিয়েছে, জমি হস্তান্তরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে এবং পাঁচ বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে দিঘায় পর্যটন অবকাঠামো উন্নয়নকে আরও গতি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
