Monday, April 13, 2026

নন্দীগ্রামে নেতার কথায় বোমা সাপ্লাই করতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিজেপি সমর্থক

Date:

Share post:

হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মাছি গলার জায়গা নেই। ভারী বুটের শব্দে কার্যত দুর্গের চেহারা নিয়েছে নন্দীগ্রাম। কিন্তু তার মধ্যেও কুকর্ম করে গিয়ে ধরা পড়ে গেল এক বিজেপি সমর্থক। ভোটের ঠিক আগের রাতে নন্দীগ্রামের সোনাচূড়া থেকে পাকড়াও করা হয় ওই বিজেপি কর্মীকে। নাম, নাড়ু দাস। তার আরেক সঙ্গী উত্তম পাত্র অবশ্য চম্পট দেয়।

অভিযোগ, এক বিজেপি নেতার কথায় নাড়ু ও উত্তম রাতের অন্ধকারে বাইকে করে বোমা পাচার করতে যাওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বড় একটা ব্যাগ নিয়ে তারা যাচ্ছিল। সন্দেহ হওয়ায় পথ আটকে স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। নাড়ু পালাতে না পারলেও চম্পট দেয় উত্তম।

ব্যাগে উঁকি মেরে দেখা যায় বেশ কয়েকটি বোমা রয়েছে। ভোটের দিন গণ্ডগোল পাকানোর জন্যই সেগুলি অন্যত্র নিয়ে যাচ্ছিল তারা। চাপের মুখে নাড়ু জানায়, বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি জয়দেব নামে এক ব্যক্তি তার কর্মী-সমর্থককে দিয়ে তাদের ফোন করে ডাকেন। তারা সেখানে গেলেই তাদের হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় বিজেপি নেতার অনুগামীরা। সেটা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন- ‘বেগম’‌, ‘‌ফুফু’‌ শব্দগুলিকে কটাক্ষ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য শুভেন্দুর! কমিশনে নালিশ লিবারেশনের

বাগে বোমা আছে জেনে তা নিয়ে যেতে অস্বীকার করে নাড়ু ও উত্তম। নাড়ুর দাবি, তাদেরকে জোর করে সেগুলি দিয়ে অন্যত্র পাঠানোর চেষ্টা করে বিজেপির ওই নেতা। এরপর নাড়ুকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Advt

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...