Tuesday, June 9, 2026

ইশরত জাহান ‘ভুয়ো’ এনকাউন্টার মামলায় শেষ ৩ অভিযুক্তও বেকসুর খালাস

Date:

Share post:

ইশরত জাহান (Ishrat Jahan) ‘ভুয়ো’ এনকাউন্টার মামলায় ৩ পুলিশ আধিকারিককে বুধবার মুক্তি দিল আমেদাবাদের বিশেষ সিবিআই আদালত। ২০০৪ সালের এই ঘটনায় অভিযুক্ত ছিলেন আইপিএস জিএল সিঙ্ঘল, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ বারোট ও অঞ্জু চৌধরি। তাঁরা গত ২০ মার্চ আদালতে মুক্তির আবেদন করেছিলেন। সেই মামলায় বুধবার ৩ জনকেই মুক্তি দিল স্পেশাল সিবিআই কোর্ট।

ইশরত জাহান (Ishrat Jahan) ‘ভুয়ো’ এনকাউন্টার মামলায় ৩ পুলিশ আধিকারিককে বুধবার মুক্তি দেওয়ার প্রসঙ্গে বিশেষ সিবিআই আদালতের যুক্তি, ইশরতরা সন্ত্রাসবাদী ছিল তার যেমন প্রমাণ নেই, তেমনই তারা যে সন্ত্রাসবাদী ছিল না তারও প্রমাণ পাওয়া যায়নি। তা ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য গুজরাত সরকারের অনুমোদন দরকার ছিল। গুজরাত প্রশাসন তা না দেওয়ায় এ বার ভুয়ো সঙ্ঘর্ষ মামলায় আর কোনও অভিযুক্তই রইল না। ফলে কার্যত খারিজ হয়ে গেল ইশরাত জাহানের ভুয়ো সঙ্ঘর্ষ মামলাটি।

ইশরাত, জাভেদ শেখ ওরফে প্রাণেশ পিল্লাই, আমজাদ আলি রানা এবং জিশন জোহরকে ২০০৪ সালে ১৫ জুন আমদাবাদের কোতারপুরে ভুয়ো সঙ্ঘর্ষে হত্যার অভিযোগ ওঠে আমদাবাদ পুলিশের অপরাধ দমন শাখার কর্তাদের বিরুদ্ধে। সেসময় আমদাবাদের অপরাধ দমন শাখার প্রধান ছিলেন ডিজি বানজারা। পুলিশ পাল্টা দাবি করেছিল, ইশরত-সহ চার জন পাকিস্তানের নাগরিক। লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর সদস্য। তারা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতে এসেছিল।

আরও পড়ুন- ‘বেগম’‌, ‘‌ফুফু’‌ শব্দগুলিকে কটাক্ষ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য শুভেন্দুর! কমিশনে নালিশ লিবারেশনের

Advt

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...