Friday, April 17, 2026

এবার পায়ে হেঁটে সংসদ অভিযান করবেন কৃষকরা

Date:

Share post:

এবার পায়ে হেঁটে সংসদ ভবন(parliament of India) অভিযান করবেন কৃষকরা (farmers)। মে মাসেই এই কর্মসূচি পালিত হবে। তবে এখনও দিনস্থির হয়নি বলে কিসান মোর্চার (kisan morcha) তরফে জানানো হয়েছে।

কৃষি আইনের (farmers law) বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছেই। কেন্দ্রকে তিন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিতে এখনো অনড় কৃষকরা। এতদিন দিল্লির সীমান্তে আন্দোলন চালাচ্ছিলেন তাঁরা। আগামী দিনে এই আন্দোলন নিয়ে তাঁদের পরিকল্পনা জানালেন কৃষকরা। সংযুক্ত কিসান মোর্চা বুধবার জানিয়েছে, কৃষকরা মে মাসেই পায়ে হেঁটে সংসদ অভিযান করবেন।

এদিকে কৃষি আইন(Farm Laws) নিয়ে সমাধানসুত্র খুঁজতে এবার উদ্যোগী হলো সুপ্রিম কোর্ট। কৃষি আইনের ভবিষ্যত কী হবে, তা নিয়ে কেন্দ্র ও কৃষকদের একাধিক বৈঠকেও রফাসূত্র মেলেনি। তাই সুপ্রিম কোর্ট (Supreme Court) নিজেই চলতি বছরের জানুয়ারি মাসে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল। কৃষক ও সরকার পক্ষের সঙ্গে কথা বলার পর দু-মাস পর সেই কমিটি অবশেষে রিপোর্ট জমা দিল । যদিও সেই রিপোর্টে কী বলা হয়েছে, সে বিষয়ে আদালতের তরফে এখনো কিছু জানানো হয়নি। কিসান মোর্চার আইনজীবী জনিয়েছেন, “এটি অত্যন্ত গোপনীয় একটি বিষয় এবং বিচার বিভাগের অন্তর্গত। এক্ষেত্রে আমরা কিছু জানাতে পারব না।”

Advt

Related articles

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...

ভুল খবর ছড়াচ্ছে! কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন স্ত্রী

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক জল্পনার মধ্যে মুখ খুললেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া...

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...