Saturday, June 13, 2026

গরমে নাজেহাল রাজ্যবাসী, কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ ভারতের বহু জায়গায় টানা তাপপ্রবাহের পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে কলকাতায় আরও গরম বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতার পাশাপাশি দহনে পুড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা ৩৯ ডিগ্রির উপরে থাকবে।

চৈত্রের অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ বাড়ছে সূর্যের। ঘেমেনেয়ে একসার অবস্থা মানুষের। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এবছরের বুধবার ছিল সবচেয়ে উষ্ণতম দিন। এই অস্বস্তিকর পরিবেশ আগামী ২৪ ঘণ্টায় বজায় থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য কমবে। ২ তারিখ থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে।

আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, ৩ তারিখে বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। ৪ তারিখ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর-সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হবে। আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেন বাড়ছে গরম?

আইএমডি জানাচ্ছে মার্চ মাসেও প্রবল গরমের দাপট দেখা যেতে শুরু করেছে। যা বৃষ্টিহীনতার জেরে ঘটে যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজ বাড়ছে। যার জেরে এই বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...