Monday, May 4, 2026

বিজেপির মাইন্ড গেম ধোপে টিঁকবে না, নন্দীগ্রামে জিতেছেন মমতাই! দাবি যশবন্তের

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) এবারে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। খোদ মুখ্যমন্ত্রী (CM) সেখানে প্রার্থী। ইতিমধ্যেই নন্দীগ্রামে সাঙ্গ হয়েছে ভোট পর্ব। তা সত্ত্বেও সকলের মুখে সেই নন্দীগ্রাম। বিশেষ করে বিজেপির (BJP) বড়-মেজো-ছোট নেতাদের দাবি নন্দীগ্রামে জিতেছে তাঁদের প্রার্থী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। শুভেন্দু নিজেও ভোট শেষ হওয়ার আগে থেকে সেই একই দাবি করে আসছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা, সকলের দাবি, নন্দীগ্রামে হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার তার পাল্টা দিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করে বাজপেয়ী জমানার মন্ত্রী তথা অধুনা তৃণমূলের মুখপাত্র যশবন্ত সিনহা (Yashwant Sinha) বললেন, ”প্রথম দু’দফার ভোটে ফলাফল যে খুবই নিরাশাজনক হবে, তা বুঝেছে বিজেপি। তাই গভীর রাতে মোদি-অমিত শাহ-নাড্ডা মিলে বৈঠক করেছেন। হারবে বুঝে বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে। আমরা তা রুখে দেব। আগামী ৬ দফা ভোটে ওদের ফল আরও খারাপ হবে।”

তিনি আরও বলেন, “মিথ্যের চর্চা চলছে বিজেপির অন্দরে। মাইন্ড গেমসে আমাদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণকে সতর্ক করছি। সেসব মাইন্ড গেমস রুখে দিতে আমরা প্রস্তুত। আপনারা নিশ্চিন্তে থাকুন, নন্দীগ্রামে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও সেটা ভালো মতো টের পেয়ে গিয়েছে।”

Advt

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে