Tuesday, April 28, 2026

আইপিএল শুরুর আগেই বিপত্তি, করোনায় আক্রান্ত ৮ মাঠকর্মী

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাচ্ছে দেশের একমাত্র ক্রিকেট  লিগ আইপিএল( ipl)। তবে তার আগেই বিপর্যয়। করোনায় ( corona) আক্রান্ত হল মুম্বইয়ের ওয়াংখেড়ে  স্টেডিয়ামের  ৮ মাঠকর্মী। যা রীতিমতো চিন্তায় ফেলল ভারতীয় বোর্ডকে।

ইতিমধ্যেই করোনার প্রকোপ বেড়ে চলেছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন।

১০ এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়েই মুম্বইয়ে শুরু হবে আইপিএল। ২৫ এপ্রিল পর্যন্ত হবে সেখানে খেলা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাঠে দর্শক ঢুকতে দেওয়া হবে না তা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। তবে  করোনার দ্বিতীয় ঢেউ এ মহারাষ্ট্রে করোনা যে হারে বাড়ছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে।

এদিকে সংক্রমণ যাতে আর না বাড়ে তাই কর্মীদের থাকার ব‍্যাবস্থা করা হচ্ছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়াশন স্টেডিয়ামেই। এই নিয়ে এক সদস্য বলেন, “মাঠকর্মীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করছি। স্টেডিয়ামে প্রচুর ঘর রয়েছে যেখানে তাঁদের রাখা যেতে পারে। আইপিএল-এর ম্যাচ হওয়া নিয়ে কোনও চিন্তা নেই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

আরও পড়ুন:মাঠে নামতে মুখিয়ে হরভজন, প্রতি ম‍্যাচে ১০০ শতাংশ দিতে চান তিনি

Advt

 

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...