Thursday, May 7, 2026

কয়লাকাণ্ড: সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতার বিরুদ্ধে সরব শুভেন্দু

Date:

Share post:

রাজ্যে দুই দফার নির্বাচন শেষ হয়েছে, চলছে তৃতীয় দফার প্রস্তুতি। বঙ্গের নির্বাচনী মহাযজ্ঞের মাঝেই কোমর বেঁধে কয়লাকাণ্ডের(coal scam) তদন্তে নেমেছে সিবিআই(CBI)। আর সেই ইস্যুকে হাতিয়ার করেই রবিবার সাংবাদিক বৈঠকে সরাসরি তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, কয়লা কাণ্ডে মুনাফা নিয়েছেন তৃণমূলের এক নেতা।

রবিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের এক নেতার একটি কথোপকথন প্রকাশ্যে এসেছে।’ এরপরই শুভেন্দু দাবি করেন, ‘কয়লা পাচারের মুনাফা প্রায় ৯০০ কোটি টাকা তৃণমূলের ওই নেতাকে পাইয়ে দিয়েছে বিনয় মিশ্র ও অশোক মিশ্রের চক্র।’ শুধু তাই নয় শুভেন্দু অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে পুলিশের একাংশ জড়িত রয়েছে। এরপর সরাসরি তিনি অভিযোগ তোলেন, ‘ব্যানার্জী পরিবার দুর্নীতিতে যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার দায়িত্ব এড়াতে পারেন না।’

আরও পড়ুন:‘বিজেপিকে বাংলা থেকে একেবারে খালি করুন’ পুরশুড়ার সভা থেকে মন্তব্য মমতার

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ দীনেশ ত্রিপাঠী। তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তাঁকেও। দীনেশ বলেন, ‘এই দুর্নীতি হিমশৈলের চূড়া মাত্র।’ পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁর দাবি, ‘বাংলাকে অসাড় করে দিয়েছে তৃণমূল সরকার।’

Advt

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...