Tuesday, May 12, 2026

“ভোটের পর কন্ডোমের দোকান খুলবে সায়নী”, কটূক্তিতে সমস্ত শালীনতার সীমা ছাড়ালেন অগ্নিমিত্রা

Date:

Share post:

কুকথা, বিতর্কিত, অশ্রাব্য মন্তব্যে এবার শালীনতার সমস্ত সীমা ছাড়ালেন বিজেপি (BJP) মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের (Asansol South) প্রার্থী অগ্নিমিত্রা পল (Agni mitra Pol)। “তৃণমূল (TMC) প্রার্থী ভোটে হেরে গিয়ে কন্ডোমের (Condom) দোকান খুলবে…!” এদিন নাম না করে তাঁর প্রতিপক্ষ শাসক দলের তারকা প্রার্থী সায়নী ঘোষ (Saying Ghosh) সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অগ্নিমিত্রা। দলের মহিলা মোর্চার সভানেত্রী হয়ে একজন মহিলা সম্পর্কে তাঁর এমন মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নিন্দার ঝড়। আসানসোলের মানুষ তো বটেই, দলের অন্দরেও প্রবল সমালোচনার মুখে অগ্নিমিত্রা। তাঁর মতো একজন শিক্ষিতা মহিলার মুখে এমন ভাষা শুনে বাকরুদ্ধ গোটা বাংলার মহিলা সমাজ।

আসানসোল দক্ষিণে তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সায়নী সম্পর্কে ঠিক কী মন্তব্য করেছেন অগ্নিমিত্রা?

বিজেপির প্রার্থীর মন্তব্য, “উনি তো রাজনীতি জানেন না। সেটাই স্বাভাবিক। এতদিন সিনেমা করে এসেছেন। এরপর ২ মে ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও প্রফেশনে যাবেন।”

অগ্নিমিত্রার এমন কদর্য মন্তব্যে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষও। তাঁর কথায়, ”অগ্নিমিত্রা পাল এই ধরনের কু-কথা নিজের নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন । নিজের বংশপরিচয় দিচ্ছেন এবং তাঁর বেড়ে ওঠা কীভাবে তা নিজেই বুঝিয়ে দিচ্ছেন। যত দিন যাচ্ছে ততই অগ্নিমিত্রা পাল যে কত নিম্নমানের রাজনীতিবিদ সেই পরিচয় তিনি নিজেই দিচ্ছেন। উনি তো আমায় বাচ্চা বলতেন। তাহলে আমার থেকে এত সিনিয়র হয়েও কীভাবে এই মন্তব্য করছেন জানি না। ওনাকে নিয়ে বেশি কথা বলে আমি নিজেকে নিচে নামাতে চাই না। মানুষ ওনাকে ভোট বাক্সে জবাব দেবে।”

আরও পড়ুন- কৃষক আন্দোলন: রোহতকে নামতে পারল না খট্টরের কপ্টার, কৃষকের ওপর চলল লাঠি

Advt

 

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...