Tuesday, May 12, 2026

কয়লাকাণ্ডে ভাইরাল হওয়া অডিও টেপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

Date:

Share post:

বাংলায় নির্বাচনের মাঝেই কোমর বেঁধে কয়লাকাণ্ডের(coal scam) তদন্তে নেমেছে সিবিআই(CBI)। আর সেই ইস্যুকে হাতিয়ার করেই রবিবার সাংবাদিক বৈঠকে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের এক নেতার একটি কথোপকথন প্রকাশ্যে এসেছে।’ এবার সেই অভিযোগের এবার পালটা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। ওই অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

রবিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের এক নেতার একটি কথোপকথন প্রকাশ্যে এসেছে।’ এরপরই শুভেন্দু দাবি করেন, ‘কয়লা পাচারের মুনাফা প্রায় ৯০০ কোটি টাকা তৃণমূলের ওই নেতাকে পাইয়ে দিয়েছে বিনয় মিশ্র ও অশোক মিশ্রের চক্র।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের বর্যীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘যে অডিও ক্লিপটি ছড়িয়েছে সেখানে কে বা কারা কথা বলছেন, তা এখনও স্পষ্ট নয়। কী বিষয়ে কথা বলছিলেন তাও বোঝা যায়নি। কেউ পরীক্ষা করে এবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলতে পারেনি। তাই এবিষয়ে কিছুই বলার নেই। দুই দফার নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের, তাই এখন নোংরা খেলায় নেমেছে বিজেপি। একটা তৈরি করা গল্পকে বাজারে ছাড়া হয়েছে’। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়াতেই যে বিজেপি এই কাজ করেছে তা স্পষ্ট করে দেন সুব্রত মুখোপাধ্যায়।

আরও পড়ুন- বিজেপি মারছে বলে ন্যাকাকান্না না কেঁদে পাড়ার ঝগড়ুটে মহিলাদের বুথে এজেন্ট করুন: মমতা

Advt

Related articles

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...