Saturday, March 14, 2026

‘আপনাদের জন্য করুণা হয়’, বিজেপির ‘শিল্পী’-প্রার্থীদের সমবেদনা জানালেন শ্রীলেখা

Date:

Share post:

“বিজেপিতে যোগদান করা ‘শিল্পীরা’ কোথায় গেলেন? লিগাল নোটিশ দেবেন নাকি? এইবার চুপ কেন? সত্যি বলছি তোমাদের জন্য আমার করুণা হয়। তোমাদের জন্য আমি সমবেদনা জানাই।” বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্যের পরেই এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এর সঙ্গে শ্রীলেখা আরও বলেন, “আমার মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি এই লজ্জা থেকে মুক্তি পাবে না। তবে আমাদের মত বামপন্থী সমর্থকরা সবসময় তোমাদের পাশে আছি।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্যের শিল্পীদের বিরুদ্ধে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ‘অভিনয় ছেড়ে রাজনীতিতে এলে রগড়ে দেব!’ বিজেপি রাজ্য সভাপতির ‘রগড়ে দেব’ মন্তব্যে তাজ্জব হয়ে গেছেন টলিপাড়ার শিল্পী মহলের সকলে। দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া জবাব দিলেন শ্রীলেখা। সঙ্গে বিজেপির ‘শিল্পী প্রার্থীদের’ উদ্দেশ্য করে একটি ফেসবুক পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে শ্রীলেখা লিখেছেন, ‘বিজেপিতে যোগদান করা ‘শিল্পী’রা কোথায় গেলেন? লিগাল নোটিশ দেবেন নাকি? এবার চুপ কেন? সত্যি বলছি আমি দুঃখিত এবং আমার করুণা হচ্ছে তোমাদের জন্য। তবুও আমার সমবেদনা রইলো। আশা করছি খুব তাড়াতাড়ি এই লজ্জা তোমরা কাটিয়ে উঠতে পারবে না। আমরা, বাম-সমর্থকরা তোমাদের পাশে আছি।’ শুধু শ্রীলেখা নন, নেটিজেনরাও ক্ষোভে ফুঁসছেন এই মন্তব্যের পর।

আরও পড়ুন- কয়লাকাণ্ডে ভাইরাল হওয়া অডিও টেপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...