Monday, May 11, 2026

‘বউ হারালে বউ পাওয়া যায়…বাংলা পাওয়া যায় না রে টাকলা’: কটাক্ষ চিরঞ্জিতের

Date:

Share post:

ভোটের তৃতীয় দফা শুরু হতে ৪৮ ঘন্টাও বাকি নেই। প্রচারে তোপ পাল্টা তোপ লেগেই রয়েছে । এবার নিজের ফিল্মি সংলাপের আদলে অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ। ‘বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা’, নিজের সেই জনপ্রিয় সংলাপকে ধার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করেন বারাসতের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, বাংলার চাষির বাড়িতে কলাপাতায় দুটো ভাত খেলে বাংলা পাওয়া যায় না রে টাকলা’।
তিনি আরও বলেন,সোনার বাংলার কথা বলছে BJP। কিন্তু, BJP শাসিত রাজ্যগুলো কেন সোনার হচ্ছে না?’ তৃণমূলের তারকা প্রার্থী আরও বলেন, এখানকার যিনি লিডার বা রাজা ,তাঁর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একামাত্র নেত্রী যাঁকে সারা পৃথিবী চেনে,মানে। সারা পৃথিবীতে পাওয়ারফুল মহিলাদের মধ্যে যে লিস্ট তৈরি হয়েছিল তাঁর মধ্যে উনি ছিলেন। সেই মহিলা বা রাজার জায়গায় অশ্বমেধের ঘোড়া পাঠিয়েছে বিজেপি।সেই ঘোড়া এখানেই কবর দেবে।

Advt

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...