Friday, June 5, 2026

২ জন কোভিড পজিটিভ হলে ৬০টি বাড়ি সিল করবে প্রশাসন, নির্দেশিকা জারি এই রাজ্যে

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণে সর্বকালের রেকর্ড ভারতে (India)। গত বছরে একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরোয়নি। কিন্তু এবছর করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহভাবে আছড়ে পড়েছে ভারতে। এখন দৈনিক সংক্রমণে আমেরিকা-ব্রাজিলকে টপকে শীর্ষে ভারত। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে (UttarPradesh) সংক্রমণ আটকাতে কড়া পদক্ষেপ নিতে জারি হল নির্দেশিকা।

আরও পড়ুন-একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন, ফের মুখ্যমন্ত্রী হলে আরও উন্নয়ন হবে: জয়া

সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যসচিব আরকে তিওয়ারি (RK Tiwari) রবিবার নির্দেশিকাটি জারি করেছেন। তাতে বলা হয়েছে, কোনও যায়গায় যদি ১ জনের করোনা ধরা পড়ে তবে ওই পরিবারের আশপাশের ২০টির বাড়ি নিয়ে এলাকা সিল করে দেওয়া হবে। যদি ২ জনেরও করোনা ধরা পড়ে তাহলে ৬০টি বাড়ি নিয়ে এলাকা সিল করবে প্রশাসন। ওই সংক্রমিত এলাকায় মানুষের যাতায়াত ১৪ দিন বন্ধ রাখা হবে। আবসান এলকায় কোনও একজনের করোনা ধরা পড়লে ওই বিল্ডিংয়ের ওই ফ্লোরটি সিল করে দেওয়া হবে। আর যদি একাধিক মানুষ করোনায় আক্রান্ত হন তবে গোটা ব্লকটিই সিল করে দেওয়া হবে। প্রতিটি সংক্রমিত এলাকার জন্য একটি নজরদারি দল তৈরি করা হবে। সেই দলে স্বাস্থ্য দফতরের একজন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা থাকবেন। আর প্রতি ৫টি দলের জন্য একজন সুপাভাইজার থাকবেন বলে জানা গিয়ছে।

সোমবারই করোনার ভ্যাকসিন নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। সে রাজ্যে রবিবারই নতুন করে ৪ হাজার ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Advt

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...