Wednesday, May 20, 2026

ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

Date:

Share post:

দু’দিন বৃষ্টির পর স্বস্তি উধাও। অস্বস্তিকর গরমে নাকাল রাজ্যবাসী। তবে এই পরিস্থিতির মধ্যে আবার সামান্য হলেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। আগামী তিন ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন হাওয়া অফিসের কর্তারা।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতেরও পূর্বাভাস মিলেছে। আগামী ১০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতেও। বৃষ্টিপাত হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। ৯ এপ্রিল থেকেই মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তিলোত্তমার আকাশ এমনই জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে।

আরও পড়ুন-মধ্যস্থতাকারীর নাম চাইল মাওবাদীরা, প্রকাশ্যে আটক জওয়ানের ছবি

বুধবার সকাল সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তি বোধ হচ্ছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এটিও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।

Advt

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...