Monday, May 11, 2026

রাজীবকে সঙ্গে নিয়ে রিকশাচালক শিশিরের বাড়ি মধ্যাহ্নভোজ সারলেন শাহ

Date:

Share post:

একটানা মধ্যাহ্নভোজের রাজনীতি একঘেয়ে হয়ে যাওয়ায় মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন নাড্ডা-শাহরা। অবসর কাটিয়ে ফের শুরু হলো অমিত শাহের(Amit Shah) মধ্যাহ্নভোজের রাজনীতি। বুধবার ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে এসে রিকশাচালক শিশির সানার(Shishir Shana) বাড়িতে মধ্যাহ্নভোজ অমিত শাহ। তার সঙ্গে ছিলেন প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের দলবদলু বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajiv Banerjee)।

পেশায় ভ্যানরিকশাচালক ডোমজুড়ের চামরাইল গ্রামের বাসিন্দা শিশির। পরিবারের সদস্য বলতে তিনি ও তার মা সুমিত্রা সানা। রিকশা চালিয়ে এই পরিবারের দৈনিক আয় ১৫০ থেকে ২০০ টাকা। এহেন শিশিরের বাড়িতেই বুধবার ঘটল অমিত শাহের আগমন। স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়নের সমস্ত রকম ব্যবস্থা করা হয় ওই পরিবারের তরফে। তাদের সহযোগিতা করে পাড়া-প্রতিবেশীরাও। স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজীব-সহ মোট পাঁচ জন অতিথি মধ্যাহ্নভোজ সারেন শিশিরের বাড়িতে। মেনুতে ছিল জন্য রুটি, ভাত, লালশাক ভাজা, সবজি ডাল, আলু-ঢেঁড়স ভাজা, এঁচড়ের তরকারি, পটল পোস্ত, আমের চাটনি, পাঁপড় ভাজা।

আরও পড়ুন:বিজেপি ‘অশান্তি’ আনবে! দিন্দার টুইটে নেটিজেনদের কটাক্ষ, ‘সত্যিটাই বলেছেন’

মধ্যাহ্নভোজের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ দাবি করেন, তিন দফায় মোট ৬০ টিরও বেশি আসন পাবে বিজেপি। পাশাপাশি এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ডোমজুড়ে রোড শো করতে দেখা যায় অমিত শাহকে। ডোমজুড় রোড শোর পর হাওড়াতে এবং বেহালা পূর্বে বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে আরো দুটি রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advt

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...