Friday, May 15, 2026

নিহত জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেফতার অসমের লেখক

Date:

Share post:

মাওবাদী হামলায় নিহত জওয়ানদের নিয়ে নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে প্রথমে সমালোচিত ও পরে গ্রেফতার হলেন অসমিয়া লেখক শিখা শর্মা। সেনারা বেতনের বিনিময়ে কাজ করেন, তাই বেতনভুক্ত সেনা মারা গেলে শহীদ বলা ঠিক নয়- এমনই বিতর্কিত মন্তব্য করায় দেশদ্রোহ আইনে গ্রেফতার হন তিনি। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে।

সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত জওয়ানদের ‘শহিদ’ তকমা দেওয়ায় আপত্তি তোলেন শিখা। নিজের সোশ্যাল সাইটে তিনি একটি পোস্ট করে বলেন, ‘বেতনভুক চাকরিজীবী কেউ কর্তব্যরত অবস্থা মারা গেলেই তাঁকে শহিদ বলা চলে না। তাই যদি হয়, সে ক্ষেত্রে তো বিদ্যুৎ বিভাগে কর্মরত কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে, তাঁকেও শহিদ বলা উচিত। সংবাদমাধ্যমগুলিকে বলি, মানুষের মনে আবেগ তৈরি করবেন না’।

আরও পড়ুন- চতুর্থ দফার ভোট শনিবার, তার আগে ৩ জেলার DM, কলকাতার দুই OC বদল

শিখা শর্মার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে গোটা অসম জুড়ে। শিখার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। এফআইআর-এর ভিত্তিতে শিখা শর্মাকে গ্রেফতার করে অসম পুলিশ। দেশদ্রোহ -সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে শিখার বিরুদ্ধে।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...