Thursday, May 14, 2026

পরীক্ষা পে চর্চা: সব বিষয়কে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ মোদির

Date:

Share post:

“পরীক্ষা পে চর্চা ২০২১”-এ পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সব বিষয়কে সমানভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধে ৭টায় পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ভার্চুয়ালি দেশের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার ফলে বেশ অনেকটা সময় থমকে গিয়েছে পড়ুয়াদের পঠন-পাঠন । অনেক দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাই পড়ুয়ারা কীভাবে চাপ মুক্ত হয়ে পড়াশুনা করতে পারবে। কি ভাবে ভয় না পেয়ে পরীক্ষা দেবে, ‘পরীক্ষা পে চর্চা’য় সেই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি এই আলোচনায় পরীক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। ভার্চুয়ালি এই আলোচনায় প্রধানমন্ত্রী বলেন “এটা প্রথম পরীক্ষা দিচ্ছ না, তাহলে ভয় কিসের? তোমাদের এটাই শেষ পরীক্ষা নয় তাহলে অহেতুক ভয় কিসের? বরং ভয়ে ভীত না হয়ে হাসিখুশি জীবন কাটাও। বর্তমানে কর্মজীবনের ফলে বাবা-মায়েরা তাঁদের সন্তানকে সময় দিতে পারছে না। যার ফলে সন্তানদের সাথে তাঁদের দূরত্ব তৈরী হচ্ছে। অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রতিটা পরীক্ষাকে জীবনের শেষ পরীক্ষা ভেবে ভয় পায়। কিন্তু জীবন অনেক বড়। ভালোলাগা কিংবা ভালো না লাগা জীবনের একটা অংশ। তাই দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। সবাই সব সাবজেক্টে পারফেক্ট হয় না। তাই কঠিন বিষয়গুলোকে আগে পড়তে হবে”। এদিনের ভার্চুয়াল বৈঠকে তিনি সিলেবাসের বাইরের বিষয় নিয়েও আলোচনা করেন। তিনি বলেন পড়ুয়াদের সঙ্গে আলোচনা করুক শিক্ষক-শিক্ষিকারা তাতে ছাত্রছাত্রীরা লাভবান হবে।

এর আগেও হয়েছে পরীক্ষা পে চর্চা। কিন্তু অন্যান্য বার বড় প্রেক্ষাগৃহে নমো ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁদের লেখাপড়া সংক্রান্ত নানান প্রশ্নের সমাধান বাতলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু করোনার কথা মাথায় রেখে এবার ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। স্কুলের বোর্ড পরীক্ষার পর কোন পথে যাবে পড়ুয়ারা সেই ধরণের প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী।

Advt

Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...