Sunday, May 17, 2026

পূজালির রোড শো-এ জনজোয়ার, বজবজের মানুষের ভালবাসায় আপ্লুত অভিষেক

Date:

Share post:

চতুর্থ দফার ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবারই ছিল প্রচারের শেষদিন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ- প্রচারে ঝড় তুললেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)।

বৃহস্পতিবার, কোচবিহারের (Coochbaher) দুটি বিধানসভা কেন্দ্রে জনসভা শেষে বজবজ (budge budge) বিধানসভায় পূজালি পোল থেকে চড়িয়াল মোড় পর্যন্ত রোড শো করেন যুব তৃণমূল সভাপতি। দলীয় প্রার্থী অশোক দেবের (Ashok Dev) হয়ে রোড শো করেন অভিষেক। শেষবেলার প্রচারে বিপুল সংখ্যায় জনসমাবেশ হয়। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রোড শো-এর যে ছবি ড্রোন ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে, তাতে শুধুই জনসমাগম। এদিন, কোচবিহারের দুটি সভা করেন অভিষেক। সেখান থেকে সোজা চলে যান বজবজে। শেষে অভিষেক বলেন, “এত ভালবাসায় আমি অভিভূত”।

তিনি বলেন, অশোক দেব যদি বিধায়ক না হতেন, তাহলে চড়িয়াল ব্রিজ হত না। অশোক দেবকে ৬০ হাজার ভোটের ব্যবধানে হারানোর আবাদেন জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, করোনাকালে বিজেপির নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি। অথচ সাধারণ মানুষকে সাহায্য করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অনেক তৃণমূল নেতা-কর্মী।

আরও পড়ুন:প্রয়োজনে তারকাদের পাশে পাবেন না: বেহালায় প্রচারে পায়েল-শ্রাবন্তীর নাম না করে কটাক্ষ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণ মূলক প্রকল্প অব্যাহত রাখতে তৃতীয়বারের জন্য তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে দুয়ারে রেশন থেকে স্টুডেন্ট ক্রেডিটকার্ড চালু করবেন।

Advt

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...